বাংলা হেডলাইনস: সরকার রাজধানীর পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে করোনা বিস্তাররোধে লকডাউন জারী করছে। আজ বুধবার প্রথম দিনে লকডাউন চলছে।
পরীক্ষামূলকভাবে ঢাকায় পূর্ব রাজাবাজারে লকডাউনে এলাকাটির একটি মাত্র প্রবেশ পথ খোলা রেখে বাকী সব প্রবেশ পথগুলো বন্ধ রাখা হয়েছে। পুলিশ কঠোরভাবে লকডাউন নিয়ন্ত্রণ করছে।
এই লকডাউন অবস্থায় কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।
চিকিৎসক, সংবাদকর্মী ও জরুরী সেবায় নিয়োজিতদের কেবল ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে। ১৪ দিনের জন লকডাউন বুধবার মধ্যরাত থাকে জারী করা হয়েছে।