বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ৩,১৮৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৭৮০৫২ জন। কোভিড-১৯ এ শনাক্তের হার ২০.২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৫,৭৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৭ হাজার ৩৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৪৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬,৮৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান মৃত্যুবরণ করেছে ৩৭ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০৪৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
৩৭ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ৩ জন, বরিশালে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের দুইজন , ৪১ থেকে ৫০ বছরের চার জন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ৬১ থেকে ৭০ বছরের বাইশ জন এবং ৭১ থেকে ৮০ বছর একজন মৃত্যুবরণ করেছে।