শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে সফিকুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর সফিকুল ও তার পরিবারের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া নমুনার ফলাফল না আসা পর্যন্ত মৃতের পরিবারের সদস্যদের হোম কোযারিনটিনে থাকতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আমিনুল ইসলাম।

মৃত সফিকুল চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকার নাসির উদ্দিনের ছেলে। গত এক সপ্তাহ আগে সে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে বাড়িতে আসেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। রাতে তার শরীরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে মারা যায়।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, সফিকুল ইসলাম করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসলে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করতে বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেননি। এদিকে বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রায়হান শাহ জানান, করোনা উপসর্গে মারা যাওয়ার কারণে স্বাস্থবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com