রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিঙ্গাইর সড়কে পিকআপ ভ্যানের চাপায় সুবর্ণা ( ৯ ) ও ইশা (২) নামে দুই বোন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে সুবর্না ঘটনাস্থলে ও ইশা ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

নিহত সুবর্ণা ও  ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ইসরাফিল হোসেনের মেয়ে।

ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিশু সুবর্ণা ও তার ছোট বোন ইশা বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় ঢাকাগামী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত হয়। ছোট বোন ইশা গুরুতর আহত হলে মুমুর্ষু অবস্থায় তাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করে স্বজনরা। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com