শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু লিলি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।

নমুনা পরীক্ষার পর তাদের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে । এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে আজ শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়, পিআইডি’র  এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা রয়েছেন ঢাকার বাসায়।

মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com