শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পুলিশ, চিকিৎসকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে পুলিশ, হাসপাতালের আবাসিক চিকিৎসক সহ নতুন করে আরও ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২ জন, মির্জাপুরে ৯ জন, ঘাটাইল ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছে।

শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন গত ৭ জুন ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ শনিবার সকালে নমুনার ফলাফল আসে।

এখন পর্যন্ত জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছে ৮৬ জন ।

মির্জাপুরে দাদা-নাতি-নাতনীসহ একদিনে সর্বোচ্চ ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্ত দাদা-নাতির পরিবার ঢাকা থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি এসে নমুনা দিয়েছিলেন। বর্তমানে তারা সপরিবারে ঢাকায় অবস্থান করছেন। এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ জন।

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত ৬ জুন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করে ৭ জুন ঢাকায় পাঠায় । শনিবার তাদের মধ্যে একই পরিবারের তিনজনসহ (দাদা-নাতি-নাতনী) ৯ জনের দেহে করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এছাড়া জেলায় আক্রান্তদের মধ্যে পুলিশের নতুন একজন সদস্য রয়েছেন৷ তিনি বাংলাদেশ পুলিশে নতুন যোগদান করেন। সেই হিসেবে রাজশাহীতে সাব- ইন্সপেক্টর পদে (এসআই) ট্রেনিং করতে যাওয়ার আগে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই পুলিশ সদস্যের নমুনার ফলাফল পজেটিভ আসে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শাহেদ আল ইমরান করোনায় আক্রান্ত হয়েছেন। তার হালকা জ্বর, ঠান্ডা, সর্দি থাকায় নমুনা দেন। আজকে তার নমুনা পজিটিভ আসে । বতর্মানে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com