শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এদের একজনের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলা ও আরেক জনের বাড়ি কুষ্টিয়া জেলায়।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আরশ্বাদ উল্লাহ জানান, করোনা পজেটিভ নিয়ে ঢাকা জেলার ধামরাই উপজেলার বিজয় সরকার (৪৫) নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনিত হলে স্বজনরা তাকে শুক্রবার রাতে ১১ টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে কুষ্টিয়া জেলার মিজানুর রহমান নামে (৪৫) নামে এক ব্যক্তি কর্মসূত্রে মানিকগঞ্জে বসবাস করতেন। তিনি করোনা পজিটিভ নিয়ে গত ৭ জুন থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৫ ব্যক্তি মারা গেলেন। তবে, সরকারি হিসেব অনুযায়ী ৪ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাত জন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিন জন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুই জন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com