শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পথে করোনা রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস   মানিকগঞ্জ :মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে ঢাকায় নেওয়ার পথে করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। 

তত্ত্বাবধায়ক বলেন, মৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকার বাসিন্দা ছিলেন। 

চাকুরী সূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার নিয়ে থাকতেন। করোনা উপসর্গ থাকায় গত ৪ জুন তিনি জেলা হাসপাতালে আসেন। 

পরে তার নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য ওই দিনই পাঠানো হয়। গত ৭ জুন সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিন বিকেলেই তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। 

কিন্তু শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে, তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। 

মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে সিংগাইর সড়ক হয়ে ঢাকা যাওয়ার পথে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com