বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩,১৪১ জন । এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৮৭,৫২০ জন। শনাক্তের হার ২১.৬৫ শতাংশ।
গতকালের চেয়ে আজ রোববার করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের হার বেশি।
গত ২৪ ঘণ্টায় ১৪,৫০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫ লাখ ১ হাজার ৪৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯০৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০ শতাংশ।
আজ মোট ৬০টি পরীক্ষাগারের করোনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩২ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৫ জন।
তিনি জানান ৩২ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১ জন, সিলেটে ২ জন, বরিশালে একজন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন মৃত্যুবরণ করেছে ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন , ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের নয়জন , ৭১ থেকে ৮০ বছর দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের তিনজন মৃত্যুবরণ করেছে।