টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আরো ২৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩১৯ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে কালিহাতীতে ৪ জন, সদরে ৩ জন, মধুপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, নাগরপুরে ১ জন ও মির্জাপুর ১১ জন শনাক্ত হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গত ০৮ জুন তারিখে পাঠানো ১১৩টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৩টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে ঘাটাইলে ২ জন, মির্জাপুরে ১ জন, ধনবাড়ীতে ১ জন, সদরে ১ জন এবং দেলদুয়ারে ১ জন ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১৯ জন ।
এর মধ্যে মির্জাপুরে ৭৫ জন, সদরে ৪৬ জন, নাগরপুরে ৩২ জন, কালিহাতীতে ৩০ জন, মধুপুরে ২৮ জন, দেলদুয়ারে ২৬ জন, ঘাটাইলে ১৯ জন, ধনবাড়ীতে ১৮ জন, গোপালপুরে ১৭ জন, ভূঞাপুরে ১২ জন, সখিপুরে ১২ জন এবং বাসাইলে ৪ জন ।