শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

ঢাকায় ৪৫টি এলাকা করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  রাজধানী ঢাকায় ৪৫ টি এলাকাকে করোনাভাইরাস বিস্তাররোধ করার জন্য রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়াও একই উদ্দেশে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরের কিছু এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, বলে অফিশিয়াল সুত্রে জানা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭টি এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮ টি এলাকা রেড জোন চিহ্নিত করা হয়েছে।   

সেন্ট্রাল টেকনিক্যাল কমিটির এক সভায় শনিবার এলাকা সমূহকে চিহ্নিত করা হয়। যে সমস্ত এলাকায় এক লাখ মানুষের মধ্যে ৬০ জন করোনা পজিটিভ পাওয়া গেছে বা যাবে সেগুলো রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বা হবে, সভার সুত্রে জানা যায়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রেড জোন এলাকাগুলো মধ্যে রয়েছে বসুন্ধারা, বাড্ডা,  ক্যানটনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, বনশ্রী, এয়ারপোর্ট, রায়েরবাজার, রাজাবাজার, উত্তরা এবং  মিরপুর।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ি, ডেমরা, গ্যান্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সুত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, শাজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, শাহবাগ, ইস্কাটন, কদমতলি, সিদ্ধেশ্বরী,  লক্ষীবাজার, এলিফ্যান্ট রোড এবং সেগুনবাগিচা।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com