বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
দাফনের আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মোহাম্মদ নাসিমের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয় ঢাকার সোবহানবাগ জামে মসজিদে আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে।
এরপর জাতীয় পতাকায় ঢাকা নাসিমের কফিন নিয়ে যাওয়া হয় বনানীতে। সেখানে সাড়ে ১০ টায় বনানী জামে মসজিদে মোহাম্মাদ নাসিমের দ্বিতীয় জানাযার নামায অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশার মানুষ নাসিমের জানাযায় শরীক হন। সর্বস্তরের জনগণ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শত শত আওয়ামী লীগের নেতাকর্মী নাসিমের দ্বিতীয় জানাযায় শরীক হন।
দ্বিতীয় জানাযার পর সকাল ১১: ০০ টার দিকে মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন করা হয়।
সংসদ সদস্য মোহাম্মদ নাসিম শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

গত ১লা জুন নাসিম রক্তচাপজনিত সমস্যা ও কোভিড-১৯ উপসর্গ নিয়ে বাংলাদেশ হাসপাতালটিতে ভর্তি হন । পরবর্তীতে তাঁর দেহে করোনা শনাক্ত হয়।
৫ জুন স্ট্রোক হলে তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়।
নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
এই পর্যবেক্ষণের সময় নাসিম কোমায় (অচেতনাবস্থায়) ছিলেন। সর্বশেষ তাঁর করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে ।