শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভার্চুয়াল মিটিংয়ে ৫ দফা প্রস্তাবনা উপস্থাপন

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ভার্চুয়াল সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা

সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এসময় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও সাধারন সম্পাদক সাদৎ-আল-হারুন এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্বার্থে ৫ দফা প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন।

প্রস্তাবনাগুলো হল: ১. বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন জরুরী কাজে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আর্থিক প্রনোদনা প্রদান। ২. বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা চালুকরণ (প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তহবিল হতে ভর্তুকি হিসেবে প্রথম প্রিমিয়াম প্রদান করা যেতে পারে)।

৩. বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন জরুরী কাজে নিয়োজিত কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করলে বিধি মোতাবেক তার পরিবারকে এককালীন সর্ব্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ।

 ৪. বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী করোনা আক্রান্ত হলে তার/তাদের চিকিৎসার্থে বিশেষায়িত কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন। ৫. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনে প্রস্তাবিত ব্যাংক লোনের জরুরী ব্যবস্থা বা চুক্তি সম্পাদন করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ অফিসার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ভার্চুয়াল সংলাপে অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com