বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটি জেলায় আরও ২২ জন করোনায় শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫০ জন।
নতুন আক্রান্তের মধ্যে কাপ্তাই উপজেলায় ৮ জন এবং রাঙ্গামাটি সদরের ১৪ জন।
শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম সিভাসু থেকে ২৫ জনের রিপোর্ট এসেছিলো, এদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছিলো ৮ জন, তারা সবাই ছিলেন কাপ্তাই উপজেলার।
রাতে বিআইটিআইডি থেকে ৫৭ জনের রিপোর্ট আসে, এর মধ্যে ১৪ জনের পজিটিভ এসেছে এবং এরা সবাই রাঙ্গামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
তিনি আরো জানান, রাঙ্গামাটি শহরের আক্রান্ত ১৪ জনের মধ্যে ৮ বছর বয়সী একজন শিশু রয়েছে।
রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯জন, কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে করোনা আক্রান্ত রয়েছে ৫২ জন।