বাংলা হেডলাইনস: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের দুই দফা জানাযা শেষে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
আজ সোমবার মানিকপীর টিলার পাশে দ্বিতীয় ও শেষ জানাযার পর বাদ জোহর সিলেট মহানগরীর মানিকপীর টিলাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোমবার ভোররাত তিনটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে কামরানের লাশ বহনকারী এম্বুলেন্স সিলেটে পৌঁছায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
২০০৩ সাল থেকে টানা দুই মেয়াদে ১০ বছর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান
গত ৫ জুন কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৭ জুন সন্ধ্যায় তাঁকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।