বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামে সোমবার নতুন করে জেলা জজ আদালতের যুগ্ম জজ মোঃ তৈয়ব আলী (৪২) ও নাগেশ্বরী সার্কেলের এএসপি লুৎফর রহমান (৫৪) আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জন। সুস্থ হয়েছে ৫৯জন। এখনো ৪৬জন চিকিৎসাধীন রয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত জেলার চর রাজিবপুর উপজেলা ছাড়া বাকী ৮টি উপজেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে । সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায়।
কুড়িগ্রাম সদরে আক্রান্ত হয়েছে ১৫জন, ফুলবাড়িতে ১৪জন, ভুরুঙ্গামারীতে ৯জন, চিলমারীতে ৯জন, রাজারহাটে ৪জন ও রৌমারীতে ৩জন।
সিভিল সার্জন জানান, বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ও নিরাপত্তা গগলস পরা, অপরিচিতসহ কাছের লোকজনকে এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। এগুলো মেনে চললে কোভিড-১৯ থেকে নিরাপদে থাকা যাবে।