বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  আওয়ামী লীগ নেতা ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঢাকার কমবাইন্ড মিলিটারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ৬৯ বছর।

তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাত পৌনে তিন টার দিকে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।    

কামরান ২০০৩ সাল থেকে দুই মেয়াদে টানা ১০ বছর সিলেটের নির্বাচিত মেয়র ছিলেন। তাঁর লাশবাহী গাড়ি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে জানাযা নামায শেষে আজ সোমবার বাদ যোহর সিলেটে তাঁর মা বাবার পাশে কামরানের দাফন সম্পন্ন হতে পারে।      

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com