রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মা-বাবার পাশে সাবেক মেয়র কামরানের দাফন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও  আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির  সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের দুই দফা জানাযা শেষে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।

আজ সোমবার মানিকপীর টিলার পাশে দ্বিতীয়  ও শেষ জানাযার পর বাদ জোহর সিলেট মহানগরীর মানিকপীর টিলাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার ভোররাত তিনটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে কামরানের লাশ বহনকারী এম্বুলেন্স সিলেটে পৌঁছায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।  

২০০৩ সাল থেকে টানা দুই মেয়াদে ১০ বছর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান

গত ৫ জুন কামরানের করোনা  পজিটিভ শনাক্ত হয়। ৬ জুন সকালে  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৭ জুন সন্ধ্যায় তাঁকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com