বাংলা হেডলাইনস: আওয়ামী লীগ নেতা ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঢাকার কমবাইন্ড মিলিটারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ৬৯ বছর।
তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাত পৌনে তিন টার দিকে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
কামরান ২০০৩ সাল থেকে দুই মেয়াদে টানা ১০ বছর সিলেটের নির্বাচিত মেয়র ছিলেন। তাঁর লাশবাহী গাড়ি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে জানাযা নামায শেষে আজ সোমবার বাদ যোহর সিলেটে তাঁর মা বাবার পাশে কামরানের দাফন সম্পন্ন হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।