বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে করোনায় নতুন করে ২৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ২৩২ জন।
নতুন আক্রান্তরা সিরাজগঞ্জ সদরের ১২ জন, কাজিপুরে ৫ জন, শাহজাদপুরে ৫ জন, এনায়েতপুরে ৪ জন ।
সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে রোববার পাঠানো রিপোর্টের মধ্যে মঙ্গলবার বিকেলে ওই ২৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।