শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় একদিনে রেকর্ড ৫৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস:  দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ পর্যন্ত রেকর্ড ৫৩ জন মৃত্যুবরণ করেছে। মোট মৃতের সংখ্যা ১২৬২ জন।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

৫১ থেকে ৬০ বছরের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ১৯ জন এবং ঢাকা বিভাগে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৩০ জন ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে  সর্বোচ্চ ৩,৮৬২ জন । শনাক্ত হয়েছে  মোট  ৯৪,৫৮১ জন। 

করোনা শনাক্তের হার ২২.৪৪  শতাংশ।

গতকালের চেয়ে আজ করোনা  শনাক্তের হার বেশি।  গতকাল শনাক্তের হার ছিল ২০.৬১  শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৭,২১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫ লাখ ৩১ হাজার ৭১৭  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২৩৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৩৬,২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ।    

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৩ জন মৃত্যুবরণ করেছে।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন ৫৩ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৩০  জন,  চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৩ জন,  বরিশালে ১ জন এবং  ময়মনসিংহ বিভাগে  ১ জন মৃত্যুবরণ করেছে ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন,  ৩১ থেকে ৪০ বছরের দুইজন , ৪১ থেকে ৫০ বছরের নয়জন,  ৫১ থেকে ৬০ বছরের উনিশজন, ৬১ থেকে ৭০ বছরের দশজন, ৭১ থেকে ৮০ বছরের আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com