বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গাজীপুর সিটিতে লকডাউনে আরো সময় লাগবে : মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর :  কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গাজীপুরকে লাল, হলুদ ও সবুজ এই তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অঞ্চলে ভাগ করা হলেও সরকারের সাথে আরো আলোচনা ও পরামর্শ করে লকডাউন এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান নগর মেয়র।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বিধান অবশ্যই আমরা মেনে নেবো। জোন ভাগ করে লকডাউনও বাস্তবায়ন করতে চাই কঠোরভাবে।

তবে এক্ষুনি নয় লকডাউন, আমাদের আরো কয়েকদিন সময় লাগবে।

আমাদের নগরের ৫৭টি ওয়ার্ডকে লাল- হলুদ ও সবুজ অঞ্চলে ভাগ করা হয়েছে বলে বলা হচ্ছে । কিন্তু সিভিল সার্জন অফিস থেকে এখনো আমাদের ওয়ার্ড ভিত্তিক তথ্য জানানো হয়নি, কোন ওয়ার্ডে কত সংখ্যক লোকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শীঘ্রই হয়তো এ তথ্য আমাদেরকে দেয়া হবে এবং ওয়ার্ড ভিত্তিক তথ্য দিলে পরে আমরা সেগুলো দেখে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

এছাড়াও দেশের বড় এই গার্মেন্টস এলাকায় লক্ষ লক্ষ শ্রমিক থাকায় গার্মেন্টস মালিক, শ্রমিকপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সমন্বয় করে  কাজটি করতে হবে। সব বিষয়ে সমন্বয় করে পরিকল্পিত হবে কাজটি করতে আমাদের আরো সময়ের প্রয়োজন আছে।

হুটহাট করে লকডাউন ঘোষণা করলেই শুধু চলবেনা। কঠোরভাবে এর বাস্তবায়ন করতে হবে। আমরা এ বিষয়ে একটা চূড়ান্ত পর্যায়ে যেতে চাই। কাজটি যত কঠিন হোক আমরা সেটা কঠোর ভাবে বাস্তবায়ন করতে চাই। সেজন্যই সরকারের সাথে আরও আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্তে যেতে চাই।

গাজীপুর মহানগর ও জেলার ৫টি উপজেলার ২১টি এলাকা লাল অঞ্চল  হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১২টি ইউনিয়ন হলুদ অঞ্চল হিসেবে চিহ্নিত এবং ১৬টি ইউনিয়ন সবুজ অঞ্চল  হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে,গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩৬২।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com