শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়ালো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় সোমবার ১৫ জুন রাত পর্যন্ত ৭৬ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় সাংবাদিক, সংবাদপত্র অফিসের কর্মচারীসহ বিভিন্ন পেশার আরো ১৫২ জন করোনা পজিটিভ হয়েছেন।

সব মিলিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন, ২৩ জন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ও অন্যরা এ তথ্য দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ৯৪ জনের করোনা পজিটিভ আসে।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ শনাক্ত হয়।

এছাড়া গত রোববার সন্ধ্যায় টিএমএসএস ল্যাবে আরো ২৮ জনের করোনা ধরা পড়ে। সোমবার রাত পর্যন্ত ২৪ ঘন্টায় দুটি ল্যাবে মোট ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার রাত পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত ছিলেন, এক হাজার ৪০২ জন। নতুন করে ১৫২ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, এক হাজার ৫৫৪ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com