বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে জরিনা বেগম (৬০) ও মো. আলী (৬০) নামের দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
আজ শুক্রবার সকালে জরিনা ও মো. আলী মারা যান।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্ণারে তাদের মৃত্যু হয়।
খুমেকের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার মৃত আব্দুল গনি সরদারের স্ত্রী জরিনা বেগম বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে করোনা সন্দেহে ভর্তি হন। সেখানে সকাল ১০টা ১০ মিনিটে তিনি মারা যান।
রূপসার খাজাডাঙ্গার মৃত আরশাদ আলীর ছেলে মো. আলী বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৪০ মিনেটে ভর্তি হন । শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।