বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সদরে ১১ জন, সাটুরিয়া, দৌলতপুর ও ঘিওর উপজেলায় ২ জন করে এবং সিঙ্গাইর ও শিবালয়ে ১ জন করে রয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৯ জনে। এদের মধ্যে আবার সুস্থ্য হয়েছেন ২২৭ জন।
শুক্রবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এই তথ্য দেন।