শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

করোনায় একদিনে মৃত্যু ৪৫ জন ।। সুস্থ ২৭৮১

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৩৮৮ জন।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

৪৫ জন মৃতের মধ্যে  ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২১  জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৭৮১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৪২,৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯ শতাংশ। যা গতকালের চেয়ে  বেশি।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২৪৩ জন। এ নিয়ে  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ পাঁচ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৫৬ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় ১৫০৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫ লাখ ৮২  হাজার ৫৪৮  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৩ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন,   ২১ থেকে ৩০ বছরের তিনজন,  ৩১ থেকে ৪০ বছরের চারজন , ৪১ থেকে ৫০ বছরের দশজন,  ৫১ থেকে ৬০ বছরের নয়জন, ৬১ থেকে ৭০ বছরের এগার জন, ৭১ থেকে ৮০ বছরের চারজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com