বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : নমুনা দেয়ার দুইদিন পর কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার টোলোর মোড় এলাকার মৃত ইসাহক আলীর পুত্র হারুনুর রশিদ (হুমায়ুন) (৫৫) সহ তার পরিবারের লোকজনের নমুনা নেন দুইদিন আগে চিলমারী হাসপাতাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, হুমায়ুনের করোনা উপসর্গ থাকায় বৃস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জোবায়ের হোসেন জানান, হুমায়ুন করোনা উপসর্গ নিয়ে শুক্রবার হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
শনিবার আবার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। উক্ত ব্যক্তি ঢাকা থেকে আসার পর করোনা উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার তিনিসহ ওই বাড়ীর ৭জনের নমুনা সংগ্রহ করা হয়।