শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ও পাটুরিয়াঘাটে জীবাণুনাশক টানেল স্থাপন

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনার সংক্রমণ রোধে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুইটি জীবাণুনাশক টানেল স্থাপন করেছে জেলা পুলিশ।

শনিবার দুপুরে টানেল দুইটির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  ভাস্কর সাহা, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, মো: রাসেল, আবুল বাশারসহ পরিবহনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গণপরিবহনের যাত্রীরা এই  জীবাণুনাশক টানেল ব্যবহার করে গাড়িতে ওঠানামা করলে করোনার সংক্রমন রোধ হবে। গণমানুষের কথা চিন্তা করেই বাসষ্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর আগেও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়। সেটি কার্যকর ভুমিকা রাখছে।

একইভাবে এই দুইটি টানেল স্থাপনের ফলে যাত্রী সাধারণ জীবাণু মুক্ত হয়ে অনায়াসে গাড়িতে যাতায়াত করতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com