শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা মোকাবেলায় পার্বত্য জেলায় ৪৫টি অক্সিজেন সিলিন্ডার

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য অঞ্চলের করোনা পরিস্থিতি মোকাবেলা এবং হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান বাড়াতে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের হাতে ১৫টি করে মোট ৪৫টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

রবিবার (২১ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসার হাতে রাঙ্গামাটি জেলার ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের হাতে এগুলো তুলে দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অক্সিজেন সিলিন্ডার বিতরনের সময় নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য তিন জেলায় দিন দিন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

এতে তিনজেলার করোনা ভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অতি জরুরী ‘হাইফ্লো অক্সিজেন কেনোলার’ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আর এইসব কথা মাথায় রেখে প্রয়োজনীয় আইসোলেশন সেন্টারগুলোতে বিরাজমান অক্সিজেন সংকট

নিরসনে এই সব অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com