বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত করোনাভাইরাস উপসর্গে প্রত্নতত্ত্ব অধিপ্তরের আঞ্চলিক সহকারি পরিচালক মজিবুর রহমান (৫৮) ও আয়কর আইনজীবী এমাজ উদ্দিনসহ (৬২) চারজনের মৃত্যু হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক মজিবুর রহমান টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে নমুনা দেন। অসুস্থতাবোধ করলে শনিবার বেলা ১২টার দিকে মোহাম্মদ আলী আইসোলেশনে ভর্তি করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমায় ভুগছিলেন। পাশাপাশি জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মারা যান। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে শজিমেক পিসিআর ল্যাবে পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ হয়েছে।
বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাসকারী অ্যাডভোকেট এমাজ উদ্দিনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৮ জুন আইসোলেশনে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শনিবার রাত ১১টা ২০ মিনিটে তিনি মারা যান। তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।