রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে আরও ২৪ জন করোনা শনাক্ত ।। মোট আক্রান্ত ৪৯৬

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৪৯৬ জন।

আজ (রবিবার) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

ডা. রফিকুন নাহার বন্যা বলেন, আজ সকালে ১৬৮টি রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ২৪টির পজিটিভ এবং ১৪৪টির নেগেটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিংগাইর উপজেলায় নয়জন, ঘিওর উপজেলায় সাতজন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় তিন জন করে ছয়জন, শিবালয় ও হরিরামপুর উপজেলায় একজন করে দুইজন।

এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, সাটুরিয়ায় ৯৫জন, সিঙ্গাইরে ৯৬ জন, ঘিওরে ৭৬ জন, হরিরামপুরে ৪০ জন, শিবালয়ে ৩১ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন ।

করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৬ জন এবং মারা গেছেন পাঁচ জন।

এছাড়া, ২২জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com