শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু ।। সুস্থ ১০৮৪

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১,০৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৪৫০৭৭ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫৩১ জন। এ নিয়ে  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ১২ হাজার ৩০৬ জন।   

 ২৪ ঘণ্টায় ১৫৫৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬ লাখ ১২  হাজার ১৬৪  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের বারো জন,  ৫১ থেকে ৬০ বছরের বারো জন, ৬১ থেকে ৭০ বছরের চারজন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন ৩৯ জন মৃতের মধ্যে  ঢাকা বিভাগে ১৬  জন,  চট্টগ্রামে ১১  জন,  খুলনায় ৪ জন,  বরিশালে ৪ জন,  রাজশাহী ২ জন, সিলেটে একজন এবং রংপুর  বিভাগে  ১ জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com