শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় আরো ৩ ব্যবসায়ী মৃত্যু ।। নতুন ১০৯ জন আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বগুড়া : বগুড়ায় রোববার রাত ও সোমবার সকালে করোনাভাইরাসে আরো তিন ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ প্রস্তুত, জানাজা ও নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাবে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মমিন জানান, শহরের নিউমার্কেটে সুতা ব্যবসায়ী ও সদরের শাখারিয়া মাটিডালি এলাকার বাসিন্দা জাবেদ আলী (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। 

অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্ট নিতে ২১ জুন বেলা পৌণে ৩টায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে স্থানান্তর করা হয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা গেছেন।

টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারি নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার পরিবহণ ব্যবসায়ী তারেক হোসেন (৩৮) ।  চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন রাত সাড়ে ৮টায় মারা যান।

এছাড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা ও আদর্শ রেলওয়ে হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৬২) ।  ১৮ জুন সন্ধ্যা পৌণে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২১ জুন রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে  বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২১ নারী ও ছয় শিশুসহ আরো ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৮৩ দিনে জেলায় দুই হাজার ১৯৪ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com