বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৪ নারী ও সাত শিশুসহ আরো ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ৮৪ দিনে জেলায় মোট দুই হাজার ৩৩০ জন করোনা পজিটিভ হয়েছে, মোট সুস্থ হয়েছেন, ২৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৩৬ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জন পজিটিভ হন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় বগুড়ার ১৫১ জনের মধ্যে ৬৫ জনের করোনা ধরা পড়ে।
এছাড়া বগুড়ার ল্যাবে জটের কারণে ঢাকায় পাঠানো গত ১০ জুনের ৫৪৮ জনের নমুনার মধ্যে থেকে ৩৩ জনের পজিটিভ আসে। ২৪ ঘন্টায় বগুড়ার দুটি ল্যাব ও ঢাকা থেকে আসা রিপোর্টে বিভিন্ন পেশার মোট ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ সময় আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে সবচেয়ে বেশি ৮৩ জন এবং সবচেয়ে কম ধুনটে একজন।