বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

করোনায় আক্রান্তের হার গতকালের চেয়ে কম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্তের হার গতকালের চেয়ে আজ বেশ কম। গত সোমবার আক্রান্ত বা শনাক্তের হার ছিল ২২.৩৭ শতাংশ এবং আজ মঙ্গলবার আক্রান্তের হার ২০.৯২ শতাংশ।        

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৮৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৪৭,৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯.৯৬ শতাংশ ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৪১২ জন। এ নিয়ে  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ১৯ হাজার ১৯৮ জন।  শনাক্তের হার ২০.৯২ শতাংশ ।

২৪ ঘণ্টায় ১৬,২৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬ লাখ ৪৪  হাজার ১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৫৪৫ জন।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ ।

 যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৫ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  ১১ থেকে ২০ বছরের একজন ,  ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন,  ৫১ থেকে ৬০ বছরের আঠারো জন, ৬১ থেকে ৭০ বছরের দশজন, ৭১ থেকে ৮০ বছরের পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩০ জন, বাড়িতে ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ১৬ জন,  চট্টগ্রামে ১৫  জন,    রাজশাহী ৬ জন, খুলনায় ২ জন, ময়মনসিংহে ২ জন,  বরিশালে ১ জন এবং  সিলেট বিভাগে  ১ জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com