বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

করোনায় পুরুষদের ঝুঁকি বেশি, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি: স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  নারীদের তুলনায় পুরুষদের করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি কেননা নারীদের জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন।  

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য  জানান।    

তিনি বলেন সারা বিশ্বে পরিসংখ্যানে দেখা যাচ্ছে করোনায় নারীদের তুলনায় পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি এবং তারা আক্রান্ত হচ্ছেন বেশি।

আজ  মঙ্গলবার  বাংলদেশে যে ৪৩ জন করোনায়  আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে  তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান পুরুষদের আক্রান্ত হওয়া, আরও গুরুতর হওয়া এবং মৃত্যুর হার, মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো যে পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। যেমন ক্রনিক কিডনি রোগ, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগের হার পুরুষদের বেশি।

তিনি বলেন এছাড়াও পেশাগত কারণে পুরুষদের ঘরের বাইরে বেশি থাকতে হয় ফলে ঝুঁকি বেশি । তাছাড়া অভ্যাসগত কারণ যেমন বেশি মাত্রায় তামাক, ধুমপান ও অ্যালকোহল গ্রহণ এবং সোশাল আইসোলেশনে কম থাকে। এই কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছে বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি।

ডা. নাসিমা সুলতানা নারীরা জিনগত (জন্মগত) ভাবে বেশি ইমিউন থাকে। তাদের ডাবল এক্স  ক্রোমোজোম থাকার জন্য। সেই জন্য নারীরা আক্রান্ত কম হয় এবং মৃত্যুর ঝুঁকি কম।

তিনি গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে প্রকাশিত Sciencedirect.com,  4May, 2020  একটি গবেষণা ফিচার থেকে এই তথ্য উল্লেখ করেন বলে জানান।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com