বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে করোনায় নতুন করে ২২ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩০২ জন।
নতুন আক্রান্তরা হলো, সিরাজগঞ্জ সদরের ৭ জন, কাজিপুরে ৬ জন, শাহজাদপুরে ৪ জন, বেলকুচির ৩ জন ও তাড়াশের ২ জন ।
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টের মধ্যে মঙ্গলবার বিকেলে ওই ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।