বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মামা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুল আলম (৫৮)মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন।
মরহুম শফিকুল আলম দীর্ঘদিন ধরে কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পথে মারা যান শফিকুল আলম।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খানসহ সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বাদ আসর তাঁর নামাজে জানাযা শেষে নিজ এলাকা কানাইয়াতে দাফনের কথা রয়েছে।