শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

সময় টিভির সাংবাদিকসহ পাঁচজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে সময় টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাদির তালুকদার ও তার বাবা ফজলুল হক তালুকদারসহ নতুন করে ৫জন করোনায়া আক্রান্ত হয়েছেন।

এর আগে সময় টিভির সাংবাদিকের স্ত্রী শাহিদা বেগমও করোনায় আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় তিনজন আর মির্জাপুর ও বাসাইলে একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জন।

বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি বলেন, গত ১৬ তারিখে পাঠানো নমুনা থেকে বুধবার সকালে নতুন করে পাঁচজনের করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসে।

এখন ঢাকায় ফলাফল আটকে আছে ১০৬০টি। এছাড়াও বুধবারের ৮০টিসহ জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৭৮৩১টি।

সুস্থ হয়েছেন ১৫৫জন। মৃত্যুবরণ করেছেন ১১জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৯০৮জন।

করোনায় আক্রান্ত সময় টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাদির তালুকদারের অভিযোগ, গত ৭ জুন গাইনী সমস্যা জনিত কারণে তার স্ত্রী শাহিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা।

তবে অপারেশন করার প্রয়োজনে চিকিৎসক তার করোনা পরীক্ষা করার তাগিদ দেন। এ কারণে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তবে করোনার নমুনা ফলাফল না আসায় তার স্ত্রীর অপারেশন বন্ধ রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর ১৪ জুন তার স্ত্রীর নমুনার ফলাফল আসে পজিটিভ।

এ কারণে ১৫জুন তার স্ত্রী সংস্পর্শে থাকায় তার, বাবা, মা, ছেলে, মেয়ে ও তার নমুনা সংগ্রহ করা হয়। আজ ২৪জুন ৯দিন পর তাদের সংগ্রহকৃত নমুনার ফলাফলে সে ও তার বাবার করোনা শনাক্ত হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ঢাকায় প্রচুর চাপ থাকার কারণে নমুনার ফলাফল আসতে একটু সময় লাগছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com