শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

করোনা থেকে একদিনে সুস্থ ২০৩১ জন ।। মৃত্যু ৩৭

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ২,০৩১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৪৯,৬৬৬ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৫ শতাংশ যা গতকালের চেয়ে বেশি। গতকাল সুস্থতার হার ছিল ৩৯.৯৬ শতাংশ ।

আজকে ৬৬ টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৪৬২ জন। এ নিয়ে শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ২২ হাজার ৬৬০ জন।  শনাক্তের হার ২১.০৭ শতাংশ ।

২৪ ঘণ্টায় ১৬,৪৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬ লাখ ৬০  হাজার ৪৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯  শতাংশ ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  ১১ থেকে ২০ বছরের একজন , ২১ থেকে ৩০ বছরের দুইজন,   ৩১ থেকে ৪০ বছরের দুইজন,  ৪১ থেকে ৫০ বছরের তিনজন,  ৫১ থেকে ৬০ বছরের বারো জন, ৬১ থেকে ৭০ বছরের নয়জন এবং ৭১ থেকে ৮০ বছরের আটজন  মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৩৪ জন এবং বাড়িতে ৩ জন মৃত্যুবরণ করেছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ১০ জন,  চট্টগ্রামে ৯  জন,  খুলনায় ৭  জন,   রাজশাহীতে ৬ জন,  ময়মনসিংহে ৩ জন, বরিশালে ১ জন  এবং  রংপুর বিভাগে  ১ জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com