রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রীজে পাটুরিয়াগামী ট্রাকের চাপায় স্বপন কুমার ঘোষ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন জেলার শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মনিন্দ্র কুমার ঘোষের ছেলে।

স্বপন এসিআই কোম্পানীর মানিকগঞ্জের ডিলার বিমল এ্যান্ড ব্রাদার্স এর অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ভ্যানে করে মানিকগঞ্জ থেকে কোম্পানীর মালামাল নিয়ে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল স্বপন। তিনি মালবোঝাই ভ্যানের পেছনে বসে ছিল। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ছিটকে পড়ে গেলেও দুর্ঘটনাস্থলে মারা যায় স্বপন।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চালকসহ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com