বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ শনাক্তের বা আক্রান্তের হার কমেছে।
২৪ ঘণ্টায় ১৮৪৯৮ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩,৮৬৮ জন। শনাক্তের হার ২০.৯১ শতাংশ যা গতকালের চেয়ে কম। গতকাল শনাক্তের হার ছিল ২১.৯২ শতাংশ ।
করোনা থেকে সুস্থ হয়েছে ১৬৩৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৩,১৩৩ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৭২ শতাংশ ।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৮৬৮ জন। এ নিয়ে শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৩০ হাজার ৪৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৯১ শতাংশ ।
২৪ ঘণ্টায় ১৮৪৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪০ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৯ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের বারো জন, ৬১ থেকে ৭০ বছরের চৌদ্দ জন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩১ জন এবং বাড়িতে ৯ জন মৃত্যুবরণ করেছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ৪ জন, সিলেট ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে ।