শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নওগাঁয় একদিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ও দুই চিকিৎসকসহ নওগাঁয় নতুন করে আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

এর মধ্যে নওগাঁ সদর উপজেলাতেই ৫০ জন।

আজ শুক্রবার (২৬ জুন) নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মোট ৩২৫ জন। এর মধ্যে ২০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬জন।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাবে নওগাঁর ২৭৯টি নমুনা পরীক্ষা হয়।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই সব নমুনা পরীক্ষার প্রতিবেদন ই-মেইলে আসে। ২৭৯টি নমুনার মধ্যে ৮৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা ‘পজিটিভ’ এসেছে।

এর মধ্যে আগেই করোনা শনাক্ত দুই রোগীর দ্বিতীয় দফা পরীক্ষার প্রতিবেদন আছে। অর্থাৎ নতুন করে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই ৮৫ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় সর্বোচ্চ ৫০জন, মহাদেবপুর উপজেলায় ১৩জন, মান্দা উপজেলায় ৬জন, বদলগাছী উপজেলায় ৪জন, ধামইরহাট উপজেলায় ৩জন, পোরশা উপজেলায় ৩জন, রাণীনগর উপজেলায় ২জন, পত্নীতলা উপজেলায় ২জন, সাপাহার উপজেলায় ১জন এবং আত্রাই উপজেলায় ১জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com