শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটিতে স্থাপন হচ্ছে পিসিআর ল্যাব

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  করোনা ভাইরাস মোকাবেলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার চেক রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে প্রদান করেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে  রাঙ্গামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরী রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে এই চেক হন্তান্তর করেন।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভাটি  হয় ।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির, জেলা পরিষদ সদস্য ত্রিদ্বীপ কান্তি চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ বিভিন্ন সরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অর্থায়ন করায় বসুন্ধরা গ্রুপসহ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপ পার্বত্যবাসীকে সহযোগিতা করার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পিসিআর ল্যাব স্থাপন হলে রাঙ্গামাটি জেলাবাসীর করোনা টেষ্ট এর জন্য আর কোথাও যেতে হবে না।

রাঙ্গামাটি জেলায় টেষ্টসহ তিন পার্বত্য জেলার টেষ্ট এখান থেকে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com