বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম লালু জানায়,রৌমারী সদর ইউনিয়নের ব্যাপারী পাড়ার আব্দুল হকের কন্যা শাহিমা বেগম (৩৫) ঢাকায় গার্মেন্টসে কাজ করত।
গত ৭ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাপের বাড়িতে চলে আসে। করোনা সন্দেহে গত দু’দিন আগে রৌমারী হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নমুনার ফলাফল আসার আগে আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
রৌমারী হাসপাতালের চিকিৎসক ডাঃ মোমেনুল ইসলাম জানান, করোনার স্বাস্থবিধি মেনে তাকে দাফন করা হবে। এদিকে রৌমারী উপজেলা প্রশাসন ঐ বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে।