শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নওগাঁয় দুই বিচারকসহ নতুন আক্রান্ত ৬০ জন ।। মৃত্যু ১

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় এই প্রথম দুই বিচারক ও চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ নতুন করে আরো ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) জেলায় আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৮৫ জন। আর গত কয়েকদিনের মোট ৩৯২টি নমুনার মধ্যে আজ শনিবার (২৭ জুন) দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জনের আক্রান্ত হওয়ার ফলাফল পাওয়া গেছে। 

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগী সংখ্যা হলো ৩৮৫ জন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে গার্মেন্টসকর্মী আয়নাল প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তি আজ দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন  অবস্থায় মৃত্যুবরণ  করেছেন।

নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত আয়নাল প্রামানিক ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো।  আজ দুপুরে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

সিভিল সার্জন আরও জানান, গত ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত এক সঙ্গে ৩৯২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এই ফলাফলের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জন।

এদের মধ্যে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের দুই জন জুডিশিয়াল মাজিষ্ট্রেট, চিকিৎসক ৭ জন, শিক্ষক ২ জন, ব্যাংকার ১ জন, স্বাস্থ্যকর্মী ১১ জন ও পুলিশ সদস্য ৩ জন। আক্রান্তদের  হোম আইসোলেশন ও হাসপাতালে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, মান্দা উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ১৭ জন, বদলগাছীত উপজেলায় ৮ জন, পোরশা উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, রাণীনগর উপজেলায় ১ জন ও নিয়ামতপুর উপজেলায় ১ জন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com