বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৮০৯ জন। যা গতকালের চেয়ে কম। কেননা আজ শনাক্তের হার ২১.০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২৩.১২ শতাংশ ।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জন।
২৪ ঘণ্টায় ১৮০৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৩০ হাজার ১৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪০৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৫,৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ ।
৬৫টি পরীক্ষাগারের করোনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের দুই জন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের সাতজন, ৫১ থেকে ৬০ তেরো জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন এবং ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩০ জন , বাড়িতে ১২ জন মৃত্যুবরণ করেছে এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।