বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে আরো ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে রাঙ্গামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২৫৬ জন।
রাঙ্গামাটির করোনা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, রাঙ্গামাটিতে ৫৬ টি নমুনা এসেছে। তার মধ্যে ২৫টি পজিটিভ এবং ৩১টি রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
রবিবার (২৮ জুন) রিপোর্ট আসা ২৫ জনের মধ্যে রাঙ্গামাটি সদরের রয়েছে ১৬ জন, কাপ্তাই ৮ জন এবং লংগদুতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সদরে আক্রান্তদের বেশীর ভাগ হচ্ছে পুলিশের সদস্য।
ডাঃ মোস্তফা কামাল জানান রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের অক্লান্ত পরিশ্রমে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা হচ্ছে ১০৩ জন। এ পর্যন্ত মারা গেছে ৬ জন। বর্তমানে রাঙ্গামাটি জেলায় রোগীর সংখ্যা রয়েছে ১২২ জন।