বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন, রায়গঞ্জ উপজেলার এরানদহ কৃষ্ণদিয়া গ্রামের মৃত আহেজ উদ্দিন সেখের ছেলে হামিদুর রহমান (৪৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর বিড়ালাকুঠি মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন (৮০)।
এদের মধ্যে হামিদুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। তিনি স্ট্যাম্প ভেন্ডার হিসাবে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরে কর্মরত ছিলেন এবং শহরের ভাঙ্গাবাড়ি মহল্লায় ভাড়া বাসায় বাস করতেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা.জাহিদুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হামিদুর রহমান শহরের ভাড়া বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যুবরণ করে।
অপরদিকে, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবির জানান, মৃত আবুল হোসেন ৪/৫ দিন আগ থেকে জ্বরে ভুগছিলেন।