শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

করোনা থেকে সুস্থতার হার বাড়ছে

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

 

বাংলা হেডলাইনস: দেশে  গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯  থেকে সুস্থ হয়েছে ২০৫৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৭,৭৮০ জন। গতকালের চেয়ে আজ সুস্থতার হার বেশি।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৭৫ শতাংশ । গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪০.৪৪ শতাংশ ।

 গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪০১৪ জন।   শনাক্তের হার  ২২.৫০ শতাংশ।

এ পর্যন্ত  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৪১  হাজার ৮০১  জন।  

২৪ ঘণ্টায় ১৭৮৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৪৮  হাজার ৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ ৬৫টি পরীক্ষাগারের করোনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

 সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে  ৪৫ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬  শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ৯ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  ২১ থেকে ৩০ বছরের দুই জন,  ৩১ থেকে ৪০ বছরের  তিন জন,  ৪১ থেকে ৫০ বছরের সাতজন,  ৫১ থেকে ৬০  এগারো জন, ৬১ থেকে ৭০ বছরের  চৌদ্দ জন এবং ৭১ থেকে ৮০ বছরের ছয়জন  , ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ৯১ থেকে ১০০ বছরের একজন  মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৩০ জন , বাড়িতে ১৪ জন মৃত্যুবরণ করেছে এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com